ভাষা
← Signfold-এর সব নির্দেশিকা

Signfold 1.3 · নির্দেশিকা · হালনাগাদ: 17 অক্টোবর, 2026

পৃষ্ঠা সাজান ও আপনার PDF এক্সপোর্ট করুন

একাধিক PDF একত্র করুন, পৃষ্ঠা নির্বাচন ও পুনর্বিন্যাস করুন, পৃষ্ঠার পরিসর বেছে নিন এবং Signfold Pro দিয়ে একটি চূড়ান্ত কপি তৈরি করুন।

গাঢ় মোডে Signfold, যেখানে একটি স্বাক্ষর করা নমুনা চুক্তি ও পৃষ্ঠা সাজানোর টুল দেখা যাচ্ছে
Signfold 1.3 · নমুনা নথি

1. আপনার ফাইলগুলো একই কর্মক্ষেত্রে আনুন

আপনার কম্পিউটার থেকে এক বা একাধিক PDF খুলুন অথবা Signfold-এ টেনে এনে ছেড়ে দিন। যেসব পৃষ্ঠা নিয়ে কাজ করছেন সেগুলো দেখতে পৃষ্ঠার থাম্বনেইল ব্যবহার করুন। সম্পাদকটি প্রতিটি PDF-এর জন্য সর্বোচ্চ 50 MB, একটি সেশনে 100 MB উৎস ডেটা এবং 300 পৃষ্ঠা সমর্থন করে।

2. পৃষ্ঠা নির্বাচন করুন ও সাজান

থাম্বনেইলগুলো টেনে আপনার পছন্দের ক্রমে সাজান। একাধিক পৃষ্ঠা নিয়ে কাজ করতে নির্বাচন করার সময় Mac-এ Shift বা Command (Windows-এ Control) ব্যবহার করুন। পৃষ্ঠার টুলগুলো দিয়ে পৃষ্ঠা ঘোরানো, প্রতিলিপি তৈরি, মুছে ফেলা বা পৃষ্ঠার ক্রম উল্টানো যায় এবং ফাঁকা পৃষ্ঠা যোগ করা যায়।

নথির কোনো অংশ আলাদা করতে সেই পৃষ্ঠাগুলো নির্বাচন করুন এবং নির্বাচিত অংশ থেকে নতুন নথি বেছে নিন। মূল নথি থেকে কিছু সরানোর আগে তৈরি হওয়া নথিটি পর্যালোচনা করুন। পরে মূল ফাইলে ফিরে যাওয়ার প্রয়োজন হতে পারে মনে হলে উৎসের একটি অপরিবর্তিত কপি রেখে দিন।

3. আউটপুট বেছে নিন

এক্সপোর্ট বেছে নিন, তারপর সব পৃষ্ঠা বা পৃষ্ঠার একটি পরিসর নির্বাচন করুন। ফ্ল্যাট করা PDF হলো টীকাগুলো প্রয়োগ করা একটি চূড়ান্ত কপি। সম্পাদনাযোগ্য ফর্মের বিকল্পটি সমর্থিত ফর্ম ফিল্ডগুলো সম্পাদনাযোগ্য রাখে। এটি মূল PDF-এর প্রতিটি উপাদানকে সম্পাদনাযোগ্য করে না।

এক্সপোর্ট করতে Signfold Pro প্রয়োজন: প্রযোজ্য করসহ এককালীন €15, সর্বোচ্চ তিনটি ডিভাইসের জন্য। কোনো সাবস্ক্রিপশন নেই। অনলাইনে লাইসেন্স যাচাই করার পর Pro সর্বোচ্চ 14 দিন অফলাইনে ব্যবহার করা যায়; এরপর আবার সংযোগ করতে হয়।

4. মেটাডেটা ও ব্যক্তিগত তথ্য পর্যালোচনা করুন

এক্সপোর্টের সময় মেটাডেটা মুছে ফেলার বিকল্পটি শিরোনাম, লেখক ও বিষয় সরিয়ে দেয়। এটি লুকানো বিষয়বস্তু বা সংযুক্তি সরায় না। হোয়াইটআউট চোখের আড়াল করে মাত্র, নিরাপদভাবে তথ্য অপসারণ করে না। শেয়ার করা উচিত নয় এমন তথ্য আছে কি না উৎস নথিতে পরীক্ষা করুন।

5. এক্সপোর্ট করা ফাইলটি পরীক্ষা করুন

সম্পাদকের বাইরে সংরক্ষিত PDF খুলুন। পৃষ্ঠার সংখ্যা, ক্রম, ঘোরানোর দিক, টীকা এবং ফর্ম কীভাবে কাজ করছে তা যাচাই করুন। পৃষ্ঠার কোনো পরিসর এক্সপোর্ট করে থাকলে তাতে কাঙ্ক্ষিত পৃষ্ঠাগুলো আছে কি না পরীক্ষা করুন। ফলাফলে সন্তুষ্ট না হওয়া পর্যন্ত মূল উৎস PDF-গুলো রেখে দিন।